শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

সিলেট সীমান্তে পৃথক অভিযানে সিগারেট–চা পাতাসহ বিপুল পরিমাণ মদ জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
১০৮

স্টাফ রিপোর্টার::

সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৬ ও ৭ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ সীমান্তে পরিচালিত এসব অভিযানে সিগারেট, পাতার বিড়ি, চা পাতা, চিনি, সুপারি, গরু এবং বিপুল পরিমাণ মদ আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী এলাকায় লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেট ১৪,৪০০ পিস ও পাতার বিড়ি ১,৯১,০০০ পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।

পরে ৭ সেপ্টেম্বর সকালে জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা পাতা ৩৫০ কেজি, চিনি ২০০ কেজি, সুপারি ১০০ কেজি ও একটি গরু আটক করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে ৭ সেপ্টেম্বর ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার নজুরভাঙ্গা সীমান্তে অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল। এ সময় মাদক চোরাকারবারীরা ধাওয়া খেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১,৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন-উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন-
সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় সীমান্তকে নিরাপদ রাখা হবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102