রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জমিয়ত নেতার খুনিদের গ্রেফতারের দাবিতে সিলেট – সুনামগঞ্জ সড়ক ব্লকেড

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
১১০

স্টাফ রিপোর্টার: (মান্নার মিয়া)

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) তিন দিন নিখোঁজের পর মৃত্যুর ঘটনায় খুনিদের বিচারের দাবিতে সিলেট- সুনামগঞ্জ সড়ক ব্লকেড করেছে বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী। তাদের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সদর ও শান্তিগঞ্জ উপজেলার শত শত মানুষ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা রাস্তার দুপাশে বাঁশের বেড়া দিয়ে সিলেট – সুনামগঞ্জ বেড়িকেড করে রাখেন।

রবিবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলে। দুই ঘন্টা ব্যাপী ব্লকেডের কারনে সিলেট – সুনামগঞ্জ সড়কে শত শত যান আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ব্লকেড কর্মসূচি চলা অবস্থায় মোস্তাক গাজিনগরী কবরে, খুনি কেন বাহিরে? এক দফা এক দফা, খুনিদের ফাঁসি দাবি এমন শ্লোগানে সিলেট – সুনামগঞ্জ সড়ক উত্তপ্ত হয়ে উঠে।

সুনামগঞ্জ – ৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন, মোস্তাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছেন। পুলিশ বার বার আশ্বাস দিলেও খুনিদের গ্রেফতার করছেননা। আমরা প্রশাসনের আশ্বাসে এখন আর বিশ্বাসী হতে পারছিনা। আগামিকাল সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেফতার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, মোস্তাক গাজিনগরীকে গুম করার পর হত্যা করে নদীতে ফেলা হয়। প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। প্রশাসন বার বার আশ্বাস দেয় কিন্তু খুনিরা গ্রেফতার হয়না। এমন টালবাহানা বরদাশত করা হবেনা।আসল সত্য হলো খুনিদের ধরতে পুলিশ গরিমসি করছে। মোস্তাকের খুনি প্রশাসনের নজরে রয়েছে। তবুও তারা নিরব দর্শকের ভুমিকায়। আমরা আগামিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম।কিন্তু পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমরা খুবই মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারছেনা। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই থাকবে। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে আপনারা ছাড় পাবেননা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102