বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

ঢাকায় ১৫ সেপ্টেম্বরের বিশাল শিক্ষক সমাবেশ সফল করতে সিলেটে মতবিনিময় সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
১৮৮

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল১০টায় সিলেটের শিবগঞ্জস্থ গ্রীনহিল স্টেট কলেজ মিলনায়তনে মোঃআব্দুল মালেক’র
সভাপতিত্বে এবং মোঃ সেলিম আহমদ’র সঞ্চালনায়
বক্তব্য রাখেন—
মো: শাহাজান মিয়া,মো: জহিরুল ইসলাম,হুমায়ুন কবির, মাহমুদা খাতুন, মো: মুফাছ্ছিল আলী,তোফাজ্জল আলী, মোদরিছ আলী,রহিমা বেগম,মুজিবুর রহমান,মোশাররফ হোসেন ও হারুনুর রশিদ দোলন রানী তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন,আসছে ১৫ সেপ্টেম্বর ২০২৫ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত বিশাল শিক্ষক সমাবেশকে সফল করার লক্ষ্যে সারা দেশের শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, বৈষম্য নিরসন এবং জাতীয়করণের আওতায় অন্তর্ভুক্তির জন্য সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।”
সভায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ আসন্ন ঢাকার সমাবেশকে ঐতিহাসিকভাবে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102