রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চোরাই পন্য জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
১০২

জৈন্তাপুর সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ২৭ বীর হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উমনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৮১ কেজি ভারতীয় জিরা (আনুমানিক মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা), ২৮০ কেজি দারুচিনি (মূল্য ৭০ হাজার টাকা) ও ৫০ কেজি গুড়ো দুধ (মূল্য ২০ হাজার টাকা)। সবমিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা।

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সিলেট ব্যাটালিয়ন ( ৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হবে।এর পাশাপাশি স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102