বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ফেনারবাঁকে মানবিক যুব সংগঠনের চারাগাছ বিতরন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
২০৮

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে ধারণ করে ফেনারবাঁক পূর্ব নতুনপাড়া মানবিক যুব সংগঠনের উদ্যোগে চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাকিব মিয়া ও সাফায়েত হোসেনের যৌথ সঞ্চালনায় শুক্রবার (৫ সেপ্টেম্বর ) জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ফেনারবাঁক ইউনিয়নের আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে চারাগাছ বিতরণে কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ নবাব তালুকদার। এসময় বক্তব্য রাখেন আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মোজাম্মেল হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল চৌধুরী ।
সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পরিবেশ রক্ষার স্বার্থে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তারা।

স্থানীয়রা জানান, মানবিক যুব সংগঠনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধবসমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
ফেনারবাঁক পূর্ব নতুনপাড়া মানবিক প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102