বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদের সন্ধানের দাবিতে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
২০৮

সুনামগঞ্জ প্রতিনিধি::

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায়, বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,গত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102