বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নিয়ম এখন অনিয়মের দখলে ✍️ রেজাউল করিম কাপ্তান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে
২৩১

✍️ রেজাউল করিম কাপ্তান

একসময় এই সমাজে ছিল এক তরুণ—তার নাম নিয়ম। ছোটবেলা থেকেই সে সততা, আদর্শ আর শৃঙ্খলার পথে চলত। নিয়মের কাছে নিয়ম মানা ছিল শুধু কর্তব্য নয়, বরং আনন্দ ও আত্মতৃপ্তি। তার প্রতিটি কাজে ছিল প্রাণচাঞ্চল্য, সৌন্দর্য আর প্রশংসা পাওয়ার যোগ্যতা।

কিন্তু সমাজের অধিকাংশ মানুষ নিয়মের বিপরীতে হাঁটত। তারা ছিল ভিন্নপথের যাত্রী—যাদের নাম দেওয়া যায় একটাই, অনিয়ম। নিয়ম কখনোই অনিয়মকে সহ্য করতে পারত না। সে প্রতিবাদ করত, অন্যায়ের শৃঙ্খল ভাঙতে চাইত। এ কারণেই অনিয়মপন্থীরা একত্রিত হয়ে ষড়যন্ত্রে নামল। অপপ্রচার, কুৎসা আর বিদ্রূপের ঝড়ে তারা নিয়মকে স্তব্ধ করে দিতে চাইল। শেষমেশ নিয়ম ক্লান্ত, নীরব আর কিছুটা পরাজিত হলো।

তখন সমাজ এমন অবস্থায় পৌঁছাল যে মানুষ অনিয়মকেই নিয়ম ভেবে নিতে শুরু করল। সত্য-মিথ্যার সীমারেখা মুছে গেল। নিয়ম কেবল ইতিহাসের পাতায় বন্দী হয়ে রইল।

তবুও আশার প্রদীপ নিভে যায়নি। একদিন কিছু বিবেকবান মানুষ—যারা ছিল নিয়মের উত্তরসূরি—জেগে উঠল। নিয়ম আবার শক্তি সঞ্চয় করল। তারা একত্রিত হয়ে সাহসের সঙ্গে অনিয়মের মুখোশ উন্মোচন করল। তখন মানুষ উপলব্ধি করল—যা এতদিন নিয়ম ভেবে মেনে নিয়েছিল, তা আসলে ছিল ভয়ঙ্কর অনিয়ম।

ফলে সমাজে নতুন সূর্যের উদয় হলো। অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়ল সর্বত্র। নিয়ম ফিরে পেল তার মর্যাদা ও ন্যায্য অধিকার। যারা অনিয়মের বিরুদ্ধে লড়েছিল, তারা পেল ভালোবাসা, সম্মান আর প্রশংসা। আর অনিয়মীরা নিক্ষিপ্ত হলো ঘৃণার আস্তাকুঁড়ে।

সমাজ বদলাতে হলে দরকার সাহসী তরুণদের অগ্রণী ভূমিকা। তারা এগিয়ে এলে পরিবর্তনের স্লোগান বাস্তবে রূপ নেয়। তাই আসুন—নিজেকে বদলাই, সমাজকে বদলে দেই। আগামীর সমাজ ও রাষ্ট্র হোক মানবিকতার, প্রতিটি মানুষের ন্যায্য অধিকারের। এটাই নতুন প্রজন্মের প্রত্যাশা।

লেখক: কবি, প্রাবন্ধিক ও সংগঠক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102