বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

নকলায় ডপস’র উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
৯৭

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে গাছের বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডপস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া (বিএসপি)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবিকা রাজিয়া সামাদ ডালিয়া।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবিকা ও ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। ডপস’র মতো ছোট্ট উদ্যোগ থেকেই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়ে উঠবে। আজকের একটি চারাই হয়ে উঠবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন করা শিক্ষার্থীসহ সবার দায়িত্ব। আমরা চাই শিক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে পড়ালেখা করে দেশের জন্য উপযুক্ত মানুষ হতে পারে। পড়ালেখার পাশাপাশি পরিবেশের প্রতি যতœশীল হয়ে উঠুক তারা।” এসময় গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102