শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

শান্তিগঞ্জে জমিয়তের গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
১০৬

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০আগস্ট) বিকালে শান্তিগঞ্জ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের মনোনীত সংসদ পদপ্রার্থীকে সামনে রেখে আসন্ন নির্বাচনে দুই উপজেলা—জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ বলেন—
“সংগঠনের ঐতিহ্য ও আদর্শ রক্ষায় এবং মনোনীত প্রার্থীকে বিজয়ের মঞ্চে তুলে ধরতে সবাইকে এক কাতারে মিলেমিশে কাজ করতে হবে। জনগণ জমিয়তের পক্ষে আছে, তাই আমাদের আরও দৃঢ়ভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ,
সহ-সভাপতি মাওলানা শাহনুর আলম,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই সহ-সাধারণ সম্পাদক মাওলানা গুলজার আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ,মাওলানা জাহাঙ্গীর খান,মাওলানা আকমাল হোসাইন,
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ বৈঠকে উপস্থিত থেকে সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
বৈঠক শেষে নেতৃবৃন্দ এক কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102