বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

গুম হওয়া নেতাদের ফিরে পেতে সিলেটে গুম পরিবারের মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
১৮১

সিলেট জেলা সংবাদদাতা ::

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশে গুমের যে দুঃসহ বাস্তবতা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, তা মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। আজ আন্তর্জাতিক গুম দিবসে আমরা স্মরণ করছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলীসহ শত শত নিখোঁজ নেতাকর্মীকে। বছরের পর বছর তাঁদের পরিবার কেবল অপেক্ষা আর অশ্রু দিয়ে সময় কাটাচ্ছে। গুম পরিবাররা স্বজনদের জন্য আর কত অপেক্ষা করবে? এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে স্পষ্ট করে জানাতে চাই- কবে আমাদের স্বজনদের ফিরে পাব, আমাদেরকে আর কত অপেক্ষা করতে হবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত একটি কমিশন করেছে। কিন্তু এই কমিশন কর্যত অকার্যকর রয়েছে। এটি কার্যকর করে যারা এখন পর্যন্ত গুম রয়েছেন তাদের অবস্থান বা পরিণতি জনগনের সামনে উপস্থাপন করুন।

শনিবার দুপুরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া বিএনপির জাতীয় নির্বাহী সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সকল স্বজনদের ফিরে পেতে আমরা গুম পরিবার, সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গুম নামক রাষ্ট্রীয় সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, পুরো জাতিকে শোকাহত ও আতঙ্কগ্রস্ত করেছে। প্রতিটি মানুষ নিরাপদে ঘরে ফিরবে—এটাই মৌলিক অধিকার। অথচ এ দেশে আজও অনেক পরিবার জানে না তাঁদের প্রিয়জন কোথায়, বেঁচে আছেন নাকি আর নেই। এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি গণতন্ত্র হত্যার ঘৃণ্য রূপ।

গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবিলম্বে আমাদের গুন হওয়া সকল নেতাকর্মী ও স্বজনদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মেজর জিয়াউল আহসানকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করুন। তখনই সকল তথ্য বেরিয়ে আসবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল হক, দপ্তর সম্পাদক সাঈদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের ভাই ইশফাক আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল হক সোহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার জহিরুল উদ্দিন তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি চৌধুরীর মোহাম্মদ সোহেল, মহানগর বিএনপি নেতা মুহিবুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পদক বোরহান আহমদ, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা রাসেল আহমদ, সামুন আহমদ, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান, মহিলা দল নেত্রী নাজমা বেগম, বিলকিস আক্তার, দিবা রানী দে বাবলি, বিএনপি নেতা আব্দুল আজিজ মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন রাজু, জেলা যুবদল নেতা আইনুল হক সুমন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102