বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

নবাগত জেলা প্রশাসক’র সাথে সার কারখানার নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
১৮৩

সেলিম মাহবুব,ছাতকঃ

সিলেটের নবাগত জেলা প্রশাসক সরোয়ার আলম মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা শ্রমিক নেতৃবৃন্দ। ২৭ আগস্ট ২০২৫ বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক সৌজন্যে সাক্ষাত করে পাশাপাশি তারা শাহজালাল সার কারখানার স্থগিতকৃত সিবিএ নির্বাচন অনতিবিলম্বে সম্পন্ন করার জন্য নবাগত জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।স্মারকলিপি প্রদান কালে জেলা প্রশাসক মহোদয়ের উদ্দেশ্যে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আপনার সততা ও সাহসিকতা সর্বজন বিদিত। আপনার আগমনে সিলেটের সর্বস্তরের মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। তারা আরো বলেন, এস এফ সি এল এর সর্বস্তরের শ্রমিক কর্মচারীর পক্ষে আমরা বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি যাতে আপনি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ সিবিএ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেন। জেলা প্রশাসক মহোদয় ধৈর্য সহকারে নেতৃবৃন্দের সকল কথা শুনেন। তিনি ভোটের মাধ্যমে সিবিএ প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব উপলব্ধি করেন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন। সিবিএ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনাব নাঈমুল করিম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন অর রশিদ’র নেতৃত্বে উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাহেদুল ইসলাম জাসলু, আবু শামীম, মইনুদ্দিন, সোহেল চিশতি, আরিফ আহমেদ, মোজাম্মেল হক রুহেল, এজাজুর রহমান ইমন, মাসুদ রানা, মনিরুজ্জামান, ওবায়দুল হক প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102