বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জে অবৈধ ভাবে পাথর ও বালু লুটপাট ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিজিবি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
২১৭

সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ

সুনামগঞ্জে অবৈধ ভাবে পাথর ও বালু লুটপাট ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিজিবি। আজ রবিবার সকালে সুরমা ও ধোপাজান নদীপথে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন নৌযান আটকিয়ে তল্লাশি করা হয়। নৌযানে বালু ও পাথরের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বিকেলে পর্যটন এলাকায় যাদুকাটা নদী,শিমুল বাগান, বড়গুপটিলায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির। অভিযান শেষে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাতে ১৫০ গজের ভিতরে দায়িত্ব পালন করছে।পাশাপাশি সীমান্তবর্তী এলাকার ১৫০ গজের বাহিরেও নিরাপত্তা জোরদার করার কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তে পর্যটন স্পষ্টগুলোর মধ্যে বারিক্কা টিলা, যাদুকাটা নদী এবং শিমুল বাগান সহ যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, সেসব স্পট থেকে কিছু দুষ্কৃতকারীরা বালু এবং পাথর লুটপাট করতে চায়,সেখানে বিজিবি নিয়মিত ভাবে অপারেশন করছে। এছাড়াও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে টাস্কফোর্স অভিযান পরিচালনা করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা গত বছর ২০২৪ এর অক্টোবরে ধোপাজান নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে প্রায় ১৩২ টি বালু বোঝাই স্টিলবডি নৌকা জব্দ করা হয়।  পাশাপাশি বিশ থেকে পঁচিশ জন শ্রমিক আটক করা হয়। এরপাশাপাশি চানপুর বিওপির এলাকায় চুনাপাথর দুষ্কৃতকারীরা লুটপাট করতে চেয়েছিল।আমরা গোপন তথ্যের ভিত্তিতে সেই লুটপাট ঠেকাতে সক্ষম হই। আমাদের সিলেট সেক্টরে সুনামগঞ্জ সহ যে তিনটি ব্যাটালিয়ন আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102