রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

ফুলের শুভেচ্ছায় জমিয়ত প্রার্থী হাম্মাদ আহমদের স্বদেশ প্রত্যাবর্তন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
১০১

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘ প্রবাস জীবনের পর অবশেষে স্বদেশের মাটিতে ফিরলেন যুক্তরাষ্ট্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন জমিয়তের শতাধিক নেতাকর্মী।

দীর্ঘ ৭ বছর পর প্রিয় নেতার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠে স্লোগান আর হাতে হাতে ফুলে ভরে ওঠে পুরো এলাকা। চারপাশ জুড়ে দেখা যায় উচ্ছ্বাস, আবেগ আর ভালোবাসার অনন্য দৃশ্য।

এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের উপদেষ্টা শায়েখ মাওলানা ইসহাক আলী, শায়েখ মাওলানা ইসকন্দর আলী, মাওলানা বশির আহমদ, উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মুফতি মফিজুর রহমান, জমিয়ত নেতা মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আব্দুর রকিব পাথারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান ও সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজীনগরীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন—
“মাওলানা হাম্মাদ আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত নতুন উদ্দীপনায় জেগে উঠবে। জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাকে মূলধন করে তিনি রাজনীতির ময়দানে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবেন।”

তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক প্রার্থীর আগমন নয়— এটি যেন এক নতুন আশার সঞ্চার, পরিবর্তনের অঙ্গীকার আর নেতৃত্বের প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসার প্রতিফলন।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102