বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সিলেট সীমান্তে ১৯বিজিবির অভিযানে, লাখ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
১৭২

জৈন্তাপুর সংবাদদাতা :

সিলেট সীমান্তে অবৈধ মালামাল পাচার রোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ধারাবাহিক অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য এসেছে। টানা দুই দিনে পৃথক অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চিনি, চা-পাতা, টমেটো ও বাঁধাকপি জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, বুধবার ২০ আগস্ট ২০২৫ জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৫০০ কেজি এবং চা-পাতা ১৪৪ কেজি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ বত্রিশ হাজার ছয়শত টাকা।

এর আগে মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় টমেটো ২০০ কেজি এবং বাঁধাকপি ২৭০ কেজি আটক করে, যার বাজারমূল্য সাতাশ হাজার পাঁচশত টাকা।

দুই দিনে বিজিবির এ অভিযানে মোট এক লাখ ষাট হাজার একশত টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। সব মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, জাতির নিরাপত্তা রক্ষায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। চোরাচালান বন্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তায় বিজিবির এ ধারাবাহিক সাফল্য স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। জনসাধারণ বিশ্বাস করছে, দেশের সীমান্ত আরও সুরক্ষিত হাতে রয়েছে। বিজিবির অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার কারণে সীমান্ত আজ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ-এমন মন্তব্যই এখন সীমান্তবর্তী এলাকার মানুষের মুখে মুখে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102