রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়; ব্যারিস্টার জুনেদ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
৯৯

সিলেট জেলা সংবাদদাতা ::

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে কখনোই নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমাদের যে দাবি ছিল একটি নতুন সংবিধানের তা অগ্রাহ্য করা হয়েছে। এই মুহুর্তে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে, আমরা নির্বাচনে যাবো না। আমাদের নির্বাচনে যাওয়ার শর্ত হচ্ছে, গণপরিষদ নির্বাচন হতে হবে কারণ গণপরিষদ হলে আমরা একটি নতুন সংবিধান রচনা করতে পারবো। সেই সংবিধানের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি নির্ভর করবে।
তিনি বলেন, আমরা দেশ সংষ্কারের জন্য একটি নতুন সংবিধান চাই। দেশে যদি বাহাত্তরের সংবিধান বহাল থাকে তাহলে আওয়ামী লীগ ঢুকবে। শুধুমাত্র এমপি হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জুলাইয়ে শহীদ হয়নি। একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ওসমানীনগর উপজেলা শাখার সহ সমন্বয়কারী আব্দুল খালিক।
ওসমানীনগর উপজেলা শাখার মিডিয়া সেলের সমন্বয়ক রকিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান, সদস্য মনিরুল সাকিব।
স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার সহ সমন্বয়কারী রুবেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সাবের সালেহ চৌধুরী, মোসাহিদ আলী দিলু, আব্দুল মুকিত, আশরাফ মৌলুদ চৌধুরী, বাচ্চু তালুকদার, এমরান আহমদ, কামরুল ইসলাম
সৈয়দ ঈসমাঈল, হাফিজ আজিজুর রহমান প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102