শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জাফলং কোয়ারি থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
৯৮

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা ::

 

সিলেটের জাফলং পাথর কোয়ারি থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। শুক্রবার ১৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাব-৯ সদর দপ্তরের একটি বিশেষ দল সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব জানতে পারে, জাফলং থেকে লুট হওয়া পাথরের একটি বড় চালান আসামপাড়ায় মজুদ রয়েছে।

পরে র‌্যাবের টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক সাত হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথর ট্রাকে করে নিয়ে জাফলং নদীতে পুনঃস্থাপনের প্রক্রিয়া চলছে।

রেপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাব জননিরাপত্তা রক্ষা, অপরাধ দমন ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযানে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102