বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
১৮৪

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে যুবদলের আহ্বায়ক  মোজাম্মেল হক স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  আবুল লেইস, যুগ্ম আহ্বায়ক  এমদাদুর রহমান হিরন, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, মইনুল ইসলাম, আতিকুর রহমান, শাহজাহান সিরাজী সহ ৬ ইউনিয়নের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রেখেছেন।

তাঁরা জানান, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে এবং দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বক্তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান—গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার জন্য।

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন হাফেজ মাওঃ দ্বীন ইসলাম।
দোয়া মাহফিলে জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102