বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সিলেট-১ আসনে নির্বাচনী প্রস্তুতি গ্রহণে খেলাফত মজলিসের যৌথ সভা অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
১৭৬

সিলেট জেলা সংবাদদাতা ::

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মমনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সংগঠনের সিলেট মহানগর ও সদর উপজেলা শাখার এক যৌথ নির্বাহী সভা আজ ৯ আগস্ট শনিবার রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।

সভায় সিলেট-১ আসনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ এবং একটি নির্বাচন সমন্বয় কমিটি ও ৩টি বিভাগীয় কমিটি গঠন করা হয়। সমন্বয় কমিটির সদস্যবৃন্দ হলেন, আহবায়ক- মাওলানা শাহ আশিকুর রহমান, যুগ্ম আহবায়ক- আব্দুল হান্নান তাপাদার, কে.এম আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা নিজাম উদ্দিন, সদস্য সচিব- হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব- মাওলানা মনজুরে মাওলা, মাওলানা এ.কে.এম রফিকুজ্জামান, সদস্য- মাওলানা রওনক আহমদ, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাসুদ আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, মাস্টার ফয়সল আহমদ, মুহাম্মদ মিজানুর রহমান, হোসাইন আহমদ, মাওলানা আব্দুর রহীম।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর থানা, ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক ব্যাপক দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102