বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
২০৬

 

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ প্রতিনিধি ::

 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী”র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সামসুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার,প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রশিক্ষিত যুব তাসলিম মেহজাবিন,আফিল মিয়া,তোফাজ্জল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল হতে হবে। তরুণরা শুধু ভবিষ্যতের নেতা নয়, বর্তমান উন্নয়নের চালিকা শক্তি। প্রযুক্তি জ্ঞান, উদ্যোগী মনোভাব ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। এজন্য সরকার যুব ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।
তারা আরও বলেন, যুবসমাজকে সুশিক্ষিত, নৈতিকতায় দৃঢ় ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। “যুবকরাই দেশ গড়ার প্রধান শক্তি”—এ বিশ্বাসে উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় ৬জন যুবকে ঋনের চেক ও ৬০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102