শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জৈন্তাপুরে ৪ মাসেও উদ্ধার হয়নি” নিখোঁজ স্কুল ছাত্রী” থানায় অভিযোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
১৫৫

নিজস্ব সংবাদদাতা ::

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের নবম শ্রেণিতে পড়ুয়া তাছলিমা আক্তার নুজহাত (১৪) নামে এক স্কুল ছাত্রী গত চার মাস ধরে নিখোঁজ রয়েছে।

 

এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা মোঃ নুর আহমদ গত (২৭ এপ্রিল)  জৈন্তাপুর মডেল থানায় একটি  নিখোঁজ সাধারণ ডায়েরি করেছেন। থানায় জিডি নং ১১২৬/২৭/০৪/২০২৫ইং।

 

জিডি সূত্রে জানা যায় তাছলিমা নুজহাত উপজেলার ঐতিহ্যবাহী সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। সে, গত ২৬ এপ্রিল বিকেল ৩ টায় কোচিং ক্লাসের জন্য নিজ বাড়ী থেকে দরবস্ত বাজারে যাওয়া অবস্থায় নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোজ তাসলিমার পিতা নুর আহমদ জানান আমার মেয়ে দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ রয়েছে , একই ইউনিয়নের লক্ষী প্রসাদ কান্দি গ্রামের মো. মারুফ আহমেদ প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে গোপনে পালিয়ে নিয়ে গেছে এবং ভিডিও ধারণ করে। বৃহত্তর চতুলের খবর নামে একটি ফেক ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের পরিবারের বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সামাজিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে।

 

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানায় অপহরণ মামলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান ।

 

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর থেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। নিখোঁজ তরুণীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। আমাদের থানা সর্বদা জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102