শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জৈন্তাপুর: চিকনাগুল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
১২৪

জৈন্তাপুর সংবাদদাতা::

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আওতাভুক্ত নব-গঠিত ৯ ওয়ার্ড কমিটির আয়োজনে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগষ্ট) বিকেল ৪ টায় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।  সভায়  চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল আহমদের পরিচালনায় প্রধান  অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অঞ্জল রাম দাস, উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম শেনাজ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুতলিব ও মো. নোমান আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, ৫নং ফতেহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত বদরুল ইসলাম, সেলিম আহমদ, নাছির উদ্দিনসহ ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার, শফির, কামরুল, রাজ আহমদ নওয়াব, জাহেদ, রেহান, ইউনুস ও অন্যান্য নেতৃবৃন্দ ।

উল্লেখ্য: ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার মাধ্যমে গত ৬ আগস্ট নয়টি ওয়ার্ড কমিটির অনুমোদন দেয় ইউনিয়ন সেচ্ছাসেবক দল।

পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102