শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
২৫১

সিলেট জেলা সংবাদদাতা::

ঐতিহাসিক জুলাই গণভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আয়োজনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে চারটায় ভার্থখলা জামে মসজিদ থেকে গণমিছিল শুরু হয়। পরে মিছিলটি কীন ব্রীজ হয়ে রেজিস্ট্রারী মাঠের সমাবেশে মিলিত হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াত নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন,দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, নায়েবে আমীর খায়রুল আফিয়ান চৌধুরী, এডভোকেট নাজমুল ইসলাম, সেক্রেটারী বদরুল ইসলাম,দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি ফয়জুর রহমান জায়গীরদার। এসময় দক্ষিণ সুরমার বিভিন্ন ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ড জামায়াতের সভাপতি সেক্রেটারিসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। বক্তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সকলকে কাজ করার আহবান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102