রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মো. মোস্তাক আহমদের কবরে জালালাবাদ গ্যাস অফিসের শ্রদ্ধা নিবেদন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
১০৮

নিজস্ব সংবাদদাতা ::

৫ই আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মো. মোস্তাক আহমদ এর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লি: এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকের বাজার গৌরীপুর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মো. মোস্তাক আহমদ এর কবরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান সহ কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102