শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন” শীর্ষক সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
২০৩

জাহিদুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে (০৩ আগস্ট) রবিবার “ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন” শীর্ষক প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বুয়েট অধ্যাপক ড. রিফাত শাহরিয়া, ব্যারিস্টার সৈয়দ জামি, আইসিটি বিভাগের উপসচিব মো. আবু নাছের।

আইসিটি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন “ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে স্থাপিত Innovation Hub নির্মাণ করা হয়। এ Innovation Hub-এ কারিগরি এবং ইনোভেটিভ আইডিয়াসমূহ গাইড দিচ্ছে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়। এর আগে আইসিটি টাস্কফোর্স শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Innovation Hub টি পরিদর্শন করে। পরিদর্শনের সময় ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীরা সফটওয়্যার ও ল্যাব উন্নয়নসহ কম্পিউটার বিজ্ঞানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে তা আলোচনা করেন।

বক্তাগণ Innovation Hub-কে কার্যকর করতে Industry – Academia ব্যাপক জোরদারের উপর গুরুত্বারোপ করে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের প্রায়োগিক দিকের উপর আলোকপাত করেন এবং উদ্যোক্তা তৈরির জন্য শিক্ষক নির্বাচনসহ সম্ভাবনাময় শিল্পখাতে প্রকল্প নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।

টাস্কফোর্স প্রধান প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ সভায় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণের বিষয়ে মতামত গ্রহণ করেন। প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন ফিডব্যাক নিয়ে ফেসবুক লিংকের মাধ্যমে সকল শিক্ষার্থীদের শ্বেতপত্র প্রদান করেন। শিক্ষার্থীরা এ শ্বেতপত্রের মাধ্যমে ফেসবুকে তাদের অভিমত ও সকল তথ্য জানাতে পারবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102