বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

দৈনিক হক বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে
৫১৬

 

সুনাম দিগন্ত ডেস্ক::সুনামগঞ্জ জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মোহাম্মদ আমিরুল হক সম্পাদিত দৈনিক হক বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
৮ এপ্রিল,মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির ৩য় তলার গ্রন্থাগার কক্ষে দৈনিক হক বার্তার উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি ও হক বার্তার উপদেষ্টা এডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে এবং হক বার্তার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আমিরুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,এডভোকেট রবিউল লেইস রোকেস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,হক বার্তার উপদেষ্টা এডভোকেট মাসুক আলম,আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, এডভোকেট তৈয়বুর রহমান বাবুল,এডভোকেট নানু মিয়া,এডভোকেট শেরেনুর আলী,এডভোকেট খাইরুল কবির রুমেন,এডভোকেট আক্তারুজ্জামান সেলিম,এডভোকেট আজাদুল ইসলাম রতন, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ দে,এডভোকেট মোশাহিদ আলী,এডভোকেট আব্দুল আজাদ,হক বার্তার সহকারি সম্পাদক মোহাম্মদ হোসেন আহমেদ,উপ সম্পাদক আল জুলফিকার রহমান,নির্বাহী সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম জনী,সহযোগি সম্পাদক সাবাজ উদ্দিন মান্না,বার্তা সম্পাদক আলী আহমদ দুলাল,সাংবাদিক শ্যামল আহমেদ,সুনামগঞ্জ টুডের স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিনসহ অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন,এডভোকেট মোহাম্মদ আমিরুল হক একজন সাহসী আইনজীবী। পাশাপাশি তিনি একজন লেখক ও সমালোচক।সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে তিনি ঘটে যাওয়া সকল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সব সময় সরব ভুমিকা পালন করেছেন।আমাদের বিশ্বাস, সম্পাদক হিসেবে সকল সমালোচনার উর্ধ্বে থেকে হক বার্তার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে পত্রিকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করবেন।

দৈনিক হক বার্তার সম্পাদক এডভোকেট মোহাম্মদ আমিরুল হক বলেন,আমার দৈনিকের স্লোগান হচ্ছে অন্তরালের খবর।চাপা পড়া সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবে হক বার্তা।নামকরণের সাথে বাস্তবতার মিল রেখে কাজ করতে চাই।এজন্য আমি সবার সহযোগিতা কামনা করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

One thought on "দৈনিক হক বার্তার আনুষ্ঠানিক উদ্বোধন"

  1. মোঃ নিজাম উদ্দিন says:

    মহান সৃষ্টি কর্তা কাছে, দৈনিক হক বার্তার সাফল্য কামনা করি, সেই সাথে, খবরের অন্তরালের খবর পাপ্তি তে আমরা আশাবাদী দেশ ও জাতির সার্থে, সব সময় অগ্রনণী ভুমিকা থাকবে, সবাই হক বার্তার পড়ুন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102