শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে
১৯৮

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::

জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক  কমিটি বাতিল করে মামলা হামলা, নির্যাতনের শিকার কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪আগষ্ট) বিকেলে ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘাগটিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন , সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নুর আখঞ্জী,সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল আহমেদ, ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কিতাব আলী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুছাব্বির, সাবেক সদস্য ফরিদ মিয়া,দিলোয়ার হোসেন,আব্দুল কুদ্দুস, গ্রীস প্রবাসী আলম মৌলা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আলতাব মিয়া তালুকদার ,রমজান আলী,কলমদর আলী,তারা মিয়া, মোস্তফা, তরজুদ আলী, নিয়াম উদ্দিন, সামসুল হক,দিলদার আহমদ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই দলের জন্য নির্যাতিত ও মামলা-হামলার শিকার হয়েছি। আজ সেই ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও লেনদেনের মাধ্যমে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই অন্যায় মানি না, মানবো না। দলের তৃণমূল নেতাকর্মীদের মতামত ছাড়াই যারা নিজের স্বার্থে কমিটি গঠন করেছেন, তারা বিএনপির আদর্শের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন। আমরা চাই প্রকৃত ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠিত হোক। দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো কমিটি গ্রহণযোগ্য হবে না। ভীমখালী ইউনিয়ন বিএনপির ঘাঁটি। অথচ আমাদের ইউনিয়নে স্বজনপ্রীতির মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। বঞ্চিত করা হয়েছে আমাদের ৪ টি ওয়ার্ডকে। কোন স্বার্থের বিনিময়ে ২,৩,৬ ও ৮ নম্বর ওয়ার্ডকে বঞ্চিত করা হয়েছে আমরা উপজেলা বিএনপির আহ্বায়ক  কমিটির কাছে জানতে চাই। যদি অবিলম্বে এই কমিটি বাতিল করে পুনর্গঠন করা না হয় , আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102