বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক:শের মাহবুব মুরাদ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
২৩৭

জৈন্তাপুর  (সিলেট) সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫ এর উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেল ৪ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকা সংলগ্ন ডিবিরহাওড় মৌজার খাস জমিতে সুপারী গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে উক্ত মৌজায় ১৩ দশমিক ৬৯ একর খাস জমিতে মোট ছয় হাজার সুপারী গাছের চারা রোপন করা হবে।

এ সময় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন ,উপ-পরিচালক(উপসচিব), স্থানীয় সরকার,সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্হাপনা) পদ্মসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা আক্তার মিতা, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,সিনিয়র সহকারী কমিশনার তমালিকা পাল, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সারী বিট রেঞ্জের কর্মকর্তা সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ সহ নতুন করে ৬ হাজার সুপারী গাছের চারা রোপনের প্রস্তুতকৃত স্হানগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে লাল শাপলাবিল এলাকায় সবুজের সমারোহ বৃদ্ধিতে তরুছাড়া বৃক্ষরোপন প্রকল্পের অন্যতম সমন্বয়ক সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকায় রোপিত গাছগুলোর পরিচর্যা, সীমাবদ্ধতা, সামাজিক বনায়ন বিবিধ বিষয়ে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপ কালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ২ লক্ষ চারা রোপনের উদ্যোগের অংশ হিসেবে আজকে জৈন্তাপুরে চারা রোপন শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি উপজেলায় ১০ হাজার করে মোট ১ লক্ষ ৩০ হাজার গাছের চারা ইতিমধ্যে রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাক্রমে তা আরো বাড়ানো হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রতিটি গাছ একটি সৈনিকের মতো, এই প্রকল্প আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102