বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত রূপরেখা: হেলাল উদ্দিন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
১৬১

তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত রূপরেখা: হেলাল উদ্দিন

জৈন্তাপুর সংবাদদাতা::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুর  উপজেলা দরবস্ত বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সিলেট -৪ (জৈন্তাপুর -গোয়াইঘাট- কোম্পানীগঞ্জ)  আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ।

সোমবার (২৮) জুলাই বিকেলে উপজেলার দরবস্ত বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে সেলিম উদ্দিন আহমদ  বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি বাস্তবভিত্তিক ও সুপরিকল্পিত রূপরেখা। জনগণের সমর্থন থাকলে এই কর্মসূচির মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

পথসভায় তিনি বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এক  মিছিল বের করেন মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে কানাইঘাট রাস্তার মোড়ে মিষ্টি বিপণী পিউরিয়া পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভাণ্ডারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রব দুলাল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এখলাছুর রহমান,

জৈন্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মতিন, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আদনান সাব্বির, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন আহমেদ প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102