বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দিরাইয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
২০১

 

দিরাই প্রতিনিধিঃ

দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পর্তুগাল প্রবাসী দেলোয়ার হোসেন এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, দিরাই পৌর বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, আহবায়ক কমিটির সদস্য কয়ছর ইসলাম, আব্দুল হাফিজ, আকতার চৌধুরী, শামসুল ইসলাম চৌধুরী শাহীন, সোহেল মিয়া, শামসুল আলম সুভাষ, উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোয়েল তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ তালুকদার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মা. রজব আলী।
আরোও উপস্থিত ছিলেন ৯টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102