বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে বসতবাড়িতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের প্রশিক্ষণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
২০৬

জৈন্তাপুর (সিলেট)সংবাদদাতা::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে লেবু জাতীয় ফল উৎপাদনের কলাকৌশল বিষয়ক একটি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ তারিখে, বেলা ১১টার দিকে কেন্দ্রের হলরুমে।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও ফয়সল আহমেদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের সামনে লেবু জাতীয় ফলের পুষ্টিগুণ ও চাষাবাদ প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, লেবু জাতীয় ফসলে রয়েছে ভিটামিন-সি সহ নানা উপকারী উপাদান যা মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই ধরনের ফল গৃহ আঙ্গিনায় উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ করে পরিবারিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া নারীরাও ঘরে বসেই এই চাষাবাদে যুক্ত হয়ে স্বনির্ভর হতে পারেন বলে জানানো হয়।

প্রশিক্ষণে জানানো হয়, উন্নত জাতের ভিটামিন-সি সমৃদ্ধ লেবু, কাগজি লেবু, জারা লেবু, কমলা, মাল্টা, জাম্বুরা, সাতকরা,তইকর, লটকন এর চারা জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে।

জৈন্তাপুর উপজেলার সকল আগ্রহী কৃষক ও কৃষাণীরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা কৃষি উন্নয়ন ও পুষ্টি সচেতনতায় একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102