বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
১৯৪

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি:

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং জুলাই-আগস্টের “গণঅভ্যুত্থান” শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ।
শনিবার (১৯ জুলাই) বাদ আসর জামালগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

মিছিল শেষে উপজেলা পরিষদের গেইটের সামনে প্রতিবাদ সমাবেশ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক লুৎফর রহমান অর্থ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, সদস্য মুফতি মামুনুর রশীদ জসিম, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য আলতাফুর রহমান, উপজেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহদি হাসান,ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মারুফ আহমেদ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে জুলাই-আগস্ট বিপ্লব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনিদের বিচার এখন সময়ের দাবি।
জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের বিষয়টিকে সিদ্ধান্তকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেন।
বিক্ষোভ মিছিলে যুব জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102