বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালপুরে শহীদ সাফওয়ান আখতার সদ্যের কবর জিয়ারত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
২৭৭

জামালপুর প্রতিনিধি
২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জামালপুর জেলার সর্বকনিষ্ঠ শহীদ সাফওয়ান আখতার সদ্য এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে জুুলাই-আগস্ট’ ২৪ এর বিপ্লব অভ্যুত্থানে জামালপুর জেলার শীর্ষ নেতৃত্বের অন্যতম প্রধান সদস্য শাকিল হাসানের নেতৃত্বে সদর উপজেলার শ্রীরামপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মুফতি লুৎফর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাফওয়ান আখতার সদ্য’র জেঠা অমল উদ্দিন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন, শিক্ষার্থী নুর নবী ইসলাম, লালন মিয়া, ইহছান হাবীব রাহাত, সজীব জাহান তন্ময়, রাকিবুল ইসলাম রাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আখতার সদ্য। শহীদ সাফওয়ান আখতার সদ্য জামালপুর সদরের গোদাশিমলা গ্রামের ড. মো. আখতারুজ্জামান লিটনের একমাত্র পুত্র।
সালাউদ্দিন আহম্মেদ মিঠু
১৫.০৭.২০২৫

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102