বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

গভীর হাওরে দীপ্ত স্বপ্ন: জামালগঞ্জে এসএসসিতে প্রথম হাওরকন্যা তামান্না

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
২০৭

*আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার শিমু চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১৩০০ নম্বরের মধ্যে ১২২৮ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার এই গৌরবময় ফলাফল বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার এনেছে।

তামান্না ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন ও গৃহিণী মাতার জ্যেষ্ঠ কন্যা। তার ছোট ভাই জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিমু জানায়, আমি বড় হয়ে একজন মানবসেবী ডাক্তার হতে চাই। হাওরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার স্বপ্ন।”সে আরও জানায়, এই সফলতার পেছনে রয়েছে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, পরিবারের উৎসাহ ও নিজের কঠোর অধ্যবসায়।

পিতা মো. সানোয়ার হোসেন বলেন,মেয়ের এমন ভালো ফলাফল আমাকে গর্বিত করেছে। আল্লাহ চাইলে আমার মেয়ে একদিন ডাক্তার হয়ে এলাকার মানুষের উপকার করবে—এই আশাই করি।

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী বলেন,তামান্না আক্তার শিমু আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান ছাত্রী। সে নিয়মিত ক্লাস করেছে, পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তার এই অসাধারণ ফলাফল শুধু বিদ্যালয়ের নয়, পুরো উপজেলার জন্য গর্বের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102