বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
১৭১

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনিয়ম যেখানে প্রতিবাদ সেখানে,দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি অঞ্জন পুরকায়স্থ”র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ মিয়া, উপজেলা মহিলা পরিষদের সভাপতি আয়েশা বেগম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে সাব্বির সারোয়ার বলেন, শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে শৈশব থেকেই। উপকরণ বিতরণ শুধুমাত্র উপহার নয়, এটি দায়িত্ববোধের চেতনা সৃষ্টি করে। দুর্নীতি রোধে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ২টি স্কুল ও ১টি মাদ্রাসার ৩০জন শিক্ষার্থীদের মধ্যে (স্কুল ব্যাগ,খাতা,কলম) শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102