বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আনন্দ মিছিল অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে
৩১৫

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন কমিটি অনুমোদন প্রদানের কৃতজ্ঞতায় কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক এন.ডি উছমান গনি ও সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল এর নেতৃত্বে সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।
শুক্রবার (৪ জুলাই ) বিকেলে বিশাল মোটর সাইকেল শোডাউনটি সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু সড়কের পশ্চিম পাড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন,আলোচনা সভা এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন নেতারা।
সভায় নবগঠিত কমিটির আহবায়ক এন.ডি উছমান গনি বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন এবং বাংলাদেশের প্রথম কমিটি হচ্ছে আমাদের সুনামগঞ্জের এই ছাত্র সংসদ। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যে দিকনির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা মেনে চলব। এবং ২৪ এর গণঅভ্যুত্থানের যে স্মৃতি গুলো আছে, সেই স্মৃতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেব।
এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ও দ্বীন ইসলাম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, নোহান মাহদি চৌধুরী, আরিফুল ইসলাম জোহান, জহিরুল ইসলাম ও মোফাচ্ছির আহমেদ মুহিত,মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম এবং মুখপাত্র নাঈম আহমেদ অন্তর সহ কমিটির নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102