বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে আব্দুল জলিল ফাউন্ডেশন”র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
১৯৭

 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

“মানবতার সেবায় মানুষের পাশে” এই স্লোগানকে ধারণ করে অরাজনৈতিক সামাজিক-সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী দরিদ্র শিক্ষার্থী ও অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসার্থে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই ) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার সিএন্ডবি রোডের নিউ মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল।

খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন ফারুকী।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি”র আহ্বায়ক শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপি”র সদস্য জুলফিকার চৌধুরী রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক হিরন,বিএনপি নেতা কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ফাউন্ডেশনের সদস্য নুর মোহাম্মদ প্রমূখ।

এছাড়াও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থী লিমন মিয়া বলেন, আমার বাবার সামান্য আয় দিয়ে লেখাপড়া চালানো খুব কষ্টকর হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে আমি অনেকটা স্বস্তি পেলাম। এখন পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবো।

অসহায় রোগী ইন্তেজা বিবি,
বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছি। চিকিৎসার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম। আজ এই সহায়তা পেয়ে মনে হচ্ছে, কেউ আমার পাশে আছে।

আরেক জন মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তার জানান, স্কুলের ফিস ও বই কেনার জন্য আমি দুশ্চিন্তায় ছিলাম। আব্দুল জলিল ফাউন্ডেশনের এই অনুদান আমার সেই চিন্তা দূর করেছে। আমি কৃতজ্ঞ।

প্রধান অতিথি মোঃ আব্দুল জলিল বলেন, এই সমাজে অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে, যারা শুধুমাত্র অভাবের কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। আবার অনেক অসহায় রোগী আছেন, যারা চিকিৎসার অভাবে কষ্ট পান। আমি চাই, কেউ যেন শুধুমাত্র টাকার অভাবে পিছিয়ে না পড়ে। এটাই আব্দুল জলিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আমরা চেষ্টা করছি, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি সকল শুভাকাঙ্ক্ষী ও শুভনীয় মানুষকে আমাদের এই মহৎ উদ্যোগে পাশে থাকার আহ্বান জানাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102