বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ হাজার কেজি ভারতীয় মাংস জব্দ, আটক ৫ জন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
২৮২

জৈন্তাপুর সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন গরুর মাংস জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর হরিপুর গ্যাসফিল্ড ক্যাম্প সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগোল শুক্রবারী বাজার সংলগ্ন রামেশ্বর এলাকায় অভিযানটি চালানো হয়।

অভিযানে একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার করা হয় ১৬০টি কার্টনে থাকা মোট ৪ হাজার কেজি ফ্রোজেন মাংস। প্রত্যেকটি কার্টনের ওজন ছিল ২৫ কেজি করে। সেনাবাহিনী জানায়, এসব মাংস অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে এনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি কোল্ড স্টোরেজে পৌঁছানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের।

আটক পাঁচজন হলেন জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৫), রামেশ্বর এলাকার সেতু দেবনাথ (৩৫), হেমু মুকামপাড়া গ্রামের আবদুল্লাহ (৩১), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রাব্বানী (২৩) এবং আকাশতারা গ্রামের ট্রাক হেলপার মো. শুভ (১৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারের বিষয়টি স্বীকার করেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাংস, ট্রাক ও মাইক্রোবাসসহ জব্দকৃত আলামত জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করার কথা বলা হয়েছে, যাতে করে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে এই ধরনের অবৈধ চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা যায়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102