বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

নাছির চৌধুরীকে দেখতে হাসপাতালে আমিনুল হক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
১৯০

নাছির চৌধুরীকে দেখতে হাসপাতালে আমিনুল হক

রায়হান,স্টাফ রিপোর্টার:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। শনিবার সন্ধ্যায় ঢাকার সুপার স্পেশালাইজড বিএমইউ হাসাপাতালে চিকিৎসাধীন সাবেক সাংসদকে দেখতে যান তিনি। সাক্ষাতকালে তিনি নাছির চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন৷
এসময় জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুন নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়৷ নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি৷
চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁকে হসপিটালে ভর্তি করা হয়েছে৷ নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন৷
সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ৷ কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন৷
স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102