শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

কানাইঘাট রাজাগঞ্জে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদের গণসংযোগ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
৯৭

স্টাফ রিপোর্টার  ::

সিলেট ৫ আসন কানাইঘাট-জকিগঞ্জ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৩ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী, সিলেট জেলা বিএনপি’র ১ম সহ সভাপতি, কানাইঘাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি  মামুনুর রশিদ চাকসু (মামুন) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান কর্তক জাতির সামনে ঘোষিত ৩১ দফা লিফলেট, পোস্টার বিতরণ সে সাথে তৃণমূল নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

এর অংশ হিসেবে নির্বাচনী এলাকা কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বোরহান উদ্দিন রাস্তা সংস্কারের জন্য রাজাগঞ্জ বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও সচেতনমূলক লিফলেট বিতরণ করেন। এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ।

সোমবার (৯ জুন) দুপুরে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিউর রহমান তালুকদারের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক নুরুল হোসেন মেম্বারের পরিচালনায় ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সভাপতি রফিকুল আলম চৌধুরী, ওয়েস আহমদ, ছইফ উদ্দিন, মাওলানা কয়সর আহমদ, শাহিন আহমদ, লুতফুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন সাদিক, ছয়ফুল আলম শিকদার, বদরুল ইসলাম, ফয়সল আহমদ, নুরুল আম্বিয়া চৌধুরী, আল মাসুদ তালুকদার, আনোয়ার হুসেন, সালেহ আহমদ, আলি হুসেন চৌধুরী, এখলাছুর রহমান, সামসুল আলম তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, সালমান রশিদ, আখি আলমগীর, আব্দুল মুমিন, আবুল কালাম চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী সহ রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও গণসংযোগ এর পূর্বে রাজাগঞ্জ খালোপার এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে  নিহত হওয়া ব্যবসায়ী শিহাব উদ্দিনের কবর জিয়ারত করেন এবং পরিবারকে শান্তনা দেওয়ার জন্য বাড়িতে যান।

তিনি শিহাব উদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান, তাঁহার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102