রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

সিলেট সুনামগঞ্জে ১ কোটি ৪২ লক্ষ টাকার চোরাচালানের মালামাল আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে
২০৮

জাহিদুল ইসলাম,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান পরিচালিত করে ১ কোটি ৪২ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য পন্য সামগ্রিই আটক করা হয়েছে।

রবিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ২৫ মে ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমান ব্লেজারের থান কাপড়, স্কিন সাইন ক্রিম, সানগ্লাস, থ্রী পিস, বিভিন্ন প্রকার শাড়ী, লেহেঙ্গা, পন্ডস ফেস ওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু, সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, সুপারিসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করে বিজিবি ।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১,৪২,৩৭,৫৫০.০০ (এক কোটি বিয়াল্লিশ লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা সমপরিমাণ।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102