বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

লোহাগাড়ায় ভূমি মেলা-২৫ এর উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে
২৭০

মোঃ মিজান, (লোহাগাড়া) চট্টগ্রাম:

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শুরু হয়েছে ৩ দিনের “ভূমি মেলা”। ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র‍্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতুভুষন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রভাষক বাবলু শংকর নাথ। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নুরে আলম, ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102