বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

মসজিদ ভিত্তিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
২৩৩

মসজিদ ভিত্তিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সালাউদ্দিন আহম্মেদ মিঠু,জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে বেতন বোনাসের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মসজিদ ভিত্তিক শিক্ষকরা।১৭মে (শনিবার) সকাল ১০টায় জামালপুর জেলা প্রশাসক অফিসের সামনে ফিল্ড অফিসার মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ ম পর্যায়ে) প্রকল্পের শিক্ষক,কেয়ার টেকার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের আয়োজনে বকেয়া বেতন বোনাসসহ ৫দফা দাবী নিয়ে বিক্ষোব ও মানববন্ধন করেছে। এময় বক্তব্য রাখেন ফিল্ড সুপার ভাইজার মোশাররফ হোসেন, ফিল্ড সুপার ভাইজার আব্দুস সেবাহান,মডেল কেয়ারটেকার মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক মুফতি হামিদুল ইসলাম প্রমূখ।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ” প্রকল্পটি ১৯৯৩ থেকে ইসলামিক ফাউন্ডেশন ধারাবাহিকভাবে ৩১শে ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত সফল ভাবে পরিচালনা করে আসছিলো।সরকার পরিবর্তনের পর গত ১৯ আগষ্ট ২০২৪ইং বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করার আশ্বাস প্রদান করেন। গত ১৪ মে ২০২৫ইং তারিখে পরিকল্পনা কমিশন অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন একটি সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মাঝে প্রচার পায় গত ৫ মাসের বেতন ভাত বাদ দিয়ে প্রকল্প অনুমোদনের তারিখ থেকে বেতন ভাতা প্রদান করা হবে। এতে প্রকল্পের কর্মরত প্রায় ৮৪ হাজার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয় এবং ৫দফা দাবীনিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। মানববন্ধন শেষে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রাধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনের নেতারা।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102