বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
২০২

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস -২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১লা মে) বেলা ১১:টায় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে এই র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।র‍্যালী শেষে মহান মে দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” শ্রমিক মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।এসময় আলোচনা সভায় বক্তব্যে বলা হয়, শ্রমিকদের হাত ধরে আধুনিক সভ্যতা,শিল্পায়ন, নগরায়ণ উন্নয়ন হচ্ছে। শ্রমিকদের এই অবদান কোনক্রমেই অস্বীকার করার সুযোগ নেই। বক্তারা আরো বলেন, শ্রমিকদের ন্যায্য পাওয়া যাতে দ্রুত সময়ের ভিতরে আদায় করা হয় সেদিকে মালিক পক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মালিক শ্রমিকদের সম্পর্ক হতে হবে দৃঢ় ও মজবুত। এ সময় শ্রমিকদের কাজ করার সময় তাদের স্বাস্থ্য সুরক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের প্রতি আহবান জানানো হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল , বৃহত্তর সারীনদী বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি আমির আলি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জৈন্তাপুর রিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক নজমুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102