মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আইনের শাসন প্রতিষ্ঠায় যার যার অবস্থান থেকে কাজ করতে হবে: সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
১২৬

আল হেলাল,নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন,আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য একটি নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন,বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্য। কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়,অসচ্ছল ও গরীব মানুষজন রয়েছেন তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনী সহায়তা প্রদান করার জন্য। দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আপোসে নিস্পত্তিরও সুযোগ রয়েছে। তিনি বলেন,দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন,জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদ হোসাইন, জিপি এডভোকেট মোঃ শামসুল হক, পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হক ও সাধারন সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন,উপকারভোগী নারী ববিতা সরকার ও সাজমা বেগম।
এর আগে “দ্বন্ধে কোন আনন্দ নাই,আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে একটি র্যা লী,আদালত চত্তর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষ্যে কোর্ট প্রাঙ্গণে ৫টি লিগ্যাল এইড কর্ণারের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। পরে সেরা প্যানেল আইনজীবী হিসেবে মোছাঃ নাজনীন বেগম ও মোঃ হানিফ সোলেমানের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102