বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
১৯২

মো. নুরুল হক,সিনিয়র প্রতিবেদক::

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে গত বুধবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূন:নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সেই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কাছে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার (২৭ এপ্রিল) স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলাম, সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন, সমিতির সাবেক সহ সভাপতি বিশিষ্ট যুবনেতা এম.সোয়েব আহমদ, রেজওয়ানুল হক, সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট ছাত্রনেতা শিহাব খান, সমিতির সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম জে এইচ জামিল, সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক সিলেট মহানগর জজ কোর্টের অতিরিক্ত কৌশলী এডভোকেট আব্দুল হালিম রায়হান, সমিতির সাবেক সমাজসেবা সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সমিতির সিনিয়র সদস্য দমইনুল ইসলাম শাহীন, বশির আহমদ ফারেস, আলী আহমদ ভুঁইয়া, সমিতির সাবেক সহ অর্থ সম্পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, বিশ্বিবদ্যালয় স্থাপন নিয়ে সবধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র করা হয় তা হলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছেন। নতুন করে স্থানান্তরের দাবি যারা তুলেছেন তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ভবন স্থাপন এবং শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক সমস্যা লাঘবের দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102