বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
১৯৫

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুম্মা হেফাজতে ইসলাম জামালগঞ্জ শাখার উদ্যোগে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে এসময় শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি আবার উপজেলা পরিষদ গেইটের সামনে মিলিত হয়।

হেফাজত নেতা মাওলানা আব্দুল কাদির’র সভাপতিত্বে ও মাওলানা আলতাফুর রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন ক্বাজী রশীদ আহমদ,মাওলানা আলী আকবর,মাওলানা কাউসার আহমদ,মাওলানা হাফিজুর রহমান,হাফিজ মফিজুর রহমান আলাল,মাওলানা যোবায়ের আহমদ,মাওলানা তৌহিদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্তরসহ সকল গণহত্যার বিচার করতে হবে। ফিলিস্তিনে এবং ভারতে গণহত্যা এবং নিপীড়ন বন্ধ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফখরুল হাসান,মাওলানা দিলোয়ার হুসেন,মাওলানা মাছরুফ আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102