বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সেফটির হাওরে মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
১৮২

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার সেফটির হাওরে এবার হীরা-৯ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি ধান হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক৷ এ উপলক্ষে উপজেলার করিমপুর গ্রামের কৃষক মোঃ কাওছার আহমেদ এর হীরা-৯ জাতের হাইব্রিড ধানের উপর ‘মেগা মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় স্বনামধন্য বীজ কোম্পানী ‘সুপ্রীম সীড’ কোম্পানী লিমিটেডের আয়োজনে করিমপুর গ্রামের সেফটির হাওরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠদিবসে উচ্ছ্বাস প্রকাশ করে কৃষকরা জানান,  হীরা-৯ জাতের হাইব্রিড ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন তারা। আগামীতেও তারা এ জাতের ধান চাষ করবেন। উচ্চ ফলনশীল হওয়ার কারণে এই ধান তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

আদর্শ কৃষক মনফর আলীর সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার নির্মল চন্দ্র সরকারের সঞ্চালনায় মেগা মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জোনাল ম্যানেজার মো. মাসুদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ আলম বলেন,  হীরা-৯ জাতের ধানে কোন চিটা নেই।  এই জাতের ধানে অন্য যে কোনো হাইব্রিড ধানের তুলনায় বেশি ফলন হয়। তিনি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য  হীরা-৯ জাতের ধানের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন৷

মাঠ দিবসে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহিন আলম, সিনিয়র সেলস অফিসার কৃষিবিদ ইকবাল হোসেন, ডিলার মোঃ কাওছার আহমেদ চৌধুরী, কৃষক মো. শাহিন মিয়া, ঝিলিক মিয়া, আহাদ মিয়া প্রমুখ।

আলোচনা সভার পর মেগা মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকদের মধ্যথেকে ১০ জন আদর্শ কৃষককে সুপ্রীম সীডের পক্ষথেকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102