সালাউদ্দীন আহাম্মেদ মিঠু,জামালপুর : জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে স্নাতক সমমান ( ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে শহরের ফৌজদারি মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) জামালপুর শাখা এই কর্মসূচির আয়োজন করে। এর আগে মিছিলটি নার্সিং কলেজ থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে জয়নাল আবেদীন সোহান, লাভলু হোসাইন, ইব্রাহিম, মোহাম্মদ তাওহীদ, শাহনাজ পারভিন, তৃষাসহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি...
২১৯
সালাউদ্দীন আহাম্মেদ মিঠু,জামালপুর :
জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে স্নাতক সমমান ( ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ দুপুরে শহরের ফৌজদারি মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) জামালপুর শাখা এই কর্মসূচির আয়োজন করে। এর আগে মিছিলটি নার্সিং কলেজ থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে জয়নাল আবেদীন সোহান, লাভলু হোসাইন, ইব্রাহিম, মোহাম্মদ তাওহীদ, শাহনাজ পারভিন, তৃষাসহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার এক দফা দাবী জানান।