বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সুপার সিক্সটি”র বিশুদ্ধ পানি বিতরণ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
২৪২

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২১এপ্রিল) সকালে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইটি মাধ্যমিক এসএসসি পরিক্ষার কেন্দ্রে ১হাজার এসএসসি পরিক্ষার্থীর মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক মানবাধিকার সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমেদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,সহ সমন্বয়ক (জামালগঞ্জ সদর) সাইফুর রহমান,
সাচনা ইউপির টিমলিডার রাহাদ আলম হৃদয়, জামালগঞ্জ উত্তর ইউপির টিমলিডার লিমন শাহ, বেহেলী টিম লিডার(ভারপ্রাপ্ত) আবু ইউসুফ নাঈম, সদস্য নজরুল ইসলাম, মেহেদী হাসান, সোহাগনূর, সম্রাট হোসেন, জুনায়েদ হোসেন শুয়েভ সহ সংগঠনের সদস্যবৃন্দ।

পরিক্ষার্থীরা জানান,তীব্র গরমে পরিক্ষার হলে পানির পিপাসা পায় বাহিরে বের হলে সময়ের অপচয় হয়।
সুপার সিক্সটির বিশুদ্ধ পানি বিতরণের কার্যক্রম সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসার দাবিদার।

অভিভাবকরা জানান,জামালগঞ্জে আরো সংগঠন রয়েছে কেউ এধরনের কার্যক্রমে এগিয়ে আসেনি সুপার সিক্সটি এধরনের কার্যক্রম যেনো সবসময় চলমান থাকে।

এসময় বক্তারা জানান, সুপার সিক্সটি”র পক্ষ থেকে সংগঠনের সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর এর নির্দেশে তীব্র গরমে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমাদের এ আয়োজন। আজকে তাদের গণিত পরিক্ষা ছিলো। আমরা মানবাধিকার সংগঠন সবসময় জামালগঞ্জবাসীর কল্যাণে মানুষের অধিকার আদায়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমাদের জনকল্যাণমুলক ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102