বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
২১০

ডেস্ক নিউজ:

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজন করেছে এক বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রতিক অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এ বছরের পহেলা বৈশাখ উদযাপন করা হবে আরও ব্যাপক ও প্রাণবন্তভাবে। এই আয়োজনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতিচর্চার দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

আগামী ১৪ এপ্রিল, সোমবার- ভোরবেলা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন দিয়ে দিনের সূচনা হবে। এরপর অনুষ্ঠিত হবে লোকজ ক্রীড়া ‘কাবাডি’। দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দসহ সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠবে।

এ ছাড়া, মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপি কমিটি নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।

সবার অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠবে জাতীয় ঐক্যের প্রতীক- এমন আশাবাদ জানিয়ে সিলেটবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বার্তা প্রেরক:
মাহবুব আলম
সহ-দফতর সম্পাদক

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102